শেষ পর্যন্ত তোমারে যে পাইল

শেষ পর্যন্ত তোমারে যে পাইল,
তারে লাগি আমার আফসোসই লাগে। বুঝলা?

সে জানল না তোমারে হারাইলে কেমন লাগে।
কেমন লাগে তুমি ছাড়া রাইত যাগনের বেদনা, না জানল না।
তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়।
সে জানল না তোমার সাথের স্মৃতিগুলারে জরাইয়া বাঁচারে কি কষ্ট।
সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায়।
সে জানল না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরান কেমন ঝটফট করে।
সে তোমারে পাইল, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলনা।
সে বিরহ চিনল না। সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না।
সে জানল না একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে।
এইযে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগেনা।
সে তোমারে পাইয়া আমার মতন পাথর হইতে পারল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top