তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইতো।
সব কথা তোমারে বলা লাগতো, লিখার মতন কিছু পাইতাম না।
দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই, কিন্তু ছারখার করা দুপুর পাইতাম না।
বিকালে হয়তো তোমার লগে হাঁটা লাগতো, বিকালের বিষাদ পাইতাম না।
সারারাত তোমার সাথে ফিসফিস করে কথা বলা লাগতো, রাইত আর আমারে… পাইতো কই।
তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছু থাকতো না, তখন আক্ষেপের অভাবে সব ফাঁকা ফাঁকা লাগতো।
তোমার দিকে তাকাইলে তোমার চোখে ডুবে যাইতাম, পিংক ফ্লয়েডে আর ডুবা হইতো না।
তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা একটু কম কম লাগতো।
তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট আর পাওয়া হইতো না।
তখন ছোটখাটো কষ্ট শালা জ্বালায়ে মারতো।
কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দান লাইটের টর্চলাইট মনে হইতো।
তোমার চুমু পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা তিতা লাগতো, চিকন শরীরে আরো অপুষ্টিতে ভুগতাম।
তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না।
তখন জগৎ সংসার ছারখার হইয়া যাইতে পারতো।
তাই তোমারে পেয়ে গেলে আসলেই…. আসলেই শালার বিরাট সমস্যা হইয়া যাইতো।
– প্রীতম কে পাল

